Powered By Blogger

বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

বাংলার বুকে ( কবিতা ) -----নবীন মণ্ডল

বাংলার বুকে
   -----নবীন মণ্ডল



পাখির কূজন প্রাতঃকালে
    ঘুমটি ভাঙে সুখে
কোমল হাওয়া হৃদয় তলে 
    আদর হ'য়ে মাখে।
দিগন্ত রাঙা প্রভাত হাসি
    সূর্য ডোবার বেলা
পাখপাখালি করে কাকলি 
   ঘরে ফেরার খেলা।
বাংলার রূপ বাংলার বুক 
  প্রকৃতি ভরা শোভায়
বিচিত্র রূপ মাঠ ভরা ক্ষেত
   পদ্ম শালুক ডোবায়।
বাংলার চাষি কত হাসি খুশি
    দুখের মাঝেও সুখ
গরু লয়ে মাঠে যায় সারা দিন কাটে
    রাখে বাংলার মুখ।
 সরোবর শোভা সরোজ মরাল 
   চলা শাপলা ফোটা দুল
দীঘি ভরা জল করে ছলছল
     নীলাভ ছাপায় কূল।
কত ফুল ফোটে শোভা সৌন্দর্যে
     বকুল শিউলি কাঞ্চন
অশোক পলাশ কৃষ্ণচূড়ায় 
   সাজায় প্রকৃতির অঞ্জন।
নীরব দুপুর বেণু বনে 
     বাজে মর্মর ধ্বনি---
দখিন হাওয়ায় কর্কট আওয়াজ, 
      ঘুঘুর ডাক শুনি।
অচেনা পাখি জলকেলি করে 
     মাঠে জমা জলে
সারস সারসী সারি হয়ে বসে
       তৃণ ভূমি তলে।
সবুজ ঘেরা বন প্রান্তর 
     মুক্ত বায়ু ছড়ায়
আকাশ বুকে সুখের বিলাস 
   পরিযায়ী মন ভুলায়।
তপ্ত ফুটিফাটা মাঠে 
   ধুধু লু করে খেলা
পথিক বাটে মহীরুহ তলে 
  করে ছিন্ন পাতার দলা।
বৈকালিক সুর বাজে 
    নম্র তপন কিরণ
শিশু ভাব উথলিত মাঠ 
    আনন্দ কারণ।
 কুঁজো কাঁখে লয়ে যায়
    নব বালিকা বধূ
ছায়া জলে পড়ন্ত বেলা 
     দীর্ঘ হয় শুধু।
দিন আলো নেমে আসে
    তমা বুকে ঘনায়
মঙ্গল ধ্বনি বাজে কানে 
   ঐ দিগন্ত পাড়ায়।। 
     ----------------
প্রতিলিপি
২৫/০৪/২০১৯.
মহিষাদল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিভিন্ন সাহিত্য পত্র পত্রিকায় ইমেইল এবং লেখা পাঠানোর ঠিকানা পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন 👇👇👇👇👇👇👇👇👇

একঝাঁক পাখি প্রতিভা দে একঝাঁক পাখি যখন উড়ে যায় বুকে। কখন নীল কখন সবুজ, কখন ধুকে ধুকে। বিস্তারিত 👇 www.banglasahittos.blo...