Powered By Blogger

বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

গাজী রায়হান বাংলাদেশী কবিতা

অরাজকতা 

গাজী রায়হান



আজকে বুকের গহীন জলে
খুন ভেসে যায়,
রক্ত ক্ষরণ হৃদ মাঝারে
খুব বেগে ধায়।

যায়না দেখা কষ্টটা মোর
বুক জুড়ে রয়,
বিশ্ব জুড়ে উষ্ণ তেজে
লূ হাওয়া বয়।

রাজারা সব গদীর মজায়
রয় পড়ে বেশ!
ফন্দি ফিকির দেখায় কত
দিন করে শেষ।

আইন গুলো টাকার কাছে
খুব অসহায়,
বড় বড় রাঘব বোয়াল
সব গিলে খায়।

গনতন্ত্রের অচল চাকা
ঘুরছে না আর,
স্বাধীন দেশের স্বাধীনতা 
খাচ্ছে যে মার।

অরাজকে উঠছে জেগে
দেশ জুড়ে গুম,
আসছে না আর শান্তি সুখে
দু চোখে ঘুম।

রেষারেষি খুন আর ধর্ষণ
রোজ সমাচার,
এক তরফা চলছে শাসন
চলছে বিচার।

যায়না মানা এই অনিয়ম
নিজ দেশেতে,
হাঁক ছেড়ে ভাই সেজে ওঠো
বীর বেশেতে।

সব গুড়িয়ে নাও সাজিয়ে
নতুন করে,
উঠবে সেদিন দারুণ সুখে
বুকটা ভরে।

এই কামনায় আছে চেয়ে
চক্ষু দুটি, 
সত্য ন্যায়ের ফুল গুলো সব
উঠুক ফুঁটি।

গাজী রায়হান
হোসেনপুর
কালিগজ্ঞ
সাতক্ষীরা।

_______________________________________
রচনা 22-04-19

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিভিন্ন সাহিত্য পত্র পত্রিকায় ইমেইল এবং লেখা পাঠানোর ঠিকানা পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন 👇👇👇👇👇👇👇👇👇

একঝাঁক পাখি প্রতিভা দে একঝাঁক পাখি যখন উড়ে যায় বুকে। কখন নীল কখন সবুজ, কখন ধুকে ধুকে। বিস্তারিত 👇 www.banglasahittos.blo...