হয় না শেষ
কৃপাণ মৈত্র
একটা সৃষ্টিছাড়া চর তারপর হাঁটু জল ।একটা
বিশাল সবুজ প্রান্তর ,তোমার কুমারী মনের মতো
উদার আহ্বান, তারপর বাঁশবন ,তোমার কুমারী
রহস্য, দুর্বোধ্য ।আরো দূর, আখের খেত যেখানে নরমস্পর্শ আলতোভাবে ছুঁয়ে যায় আমার শরীর। তবুও গন্তব্য নয়, নয় কাছে পাওয়া। তবুও অনেক পথ চড়াই উতরাই ।প্রতিপদে মনে হয় এবার পৌঁছানো গেছে নিশ্চয়।ঐতো দেবদারু, হাসনুহানা ,কদম, শিমুল আরো কত ফুল। গরু চরা মাঠে গোপাল কিশোর ।বটগাছে পাক খাওয়া দখিন বাতাস। ধান কাটা খড়ো সুবাস ।মাথার উপর লাগামহীন আকাশ ,পাখা বিস্তার জোড়বাঁধা টিয়ার স্বপ্ন বিচরণ ,শাকিলের খুনসুটি ।আরো দূর ,এখনো অনেক পথ। তোমার অপেক্ষায় সাঁঝের দ্বীপ জ্বালা তুলসীতলার পোড়াবাতির দিশা নিয়ে চলি নিরুদ্দেশের পথে ।
পথটা হয় না শেষ...rom,Kripan Maitra
C/O- Bimal Singh
Vill+Post- Sutahata
Dist- Purba Medinipur
Pin- 721635
West Bengal
India
Phone- 9679309195


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন