মেঘবালা, তোমার নগরীতে যখন পড়লো আমার হাজার ভ্রমন করা অদ্ভুদ পা-
নগরী হইলো ভয়ংকর সুন্দর!
উষ্ণতায় নদ-তীরতম জ্বল জ্বল আকাশের নীরবতার সাক্ষী রইলো হাজারো ব্যর্থ প্রেমিকের হাহাকার ভরপুর তোমার নগরী।
মেঘবালা, ধুলিমাখা অস্তিত্ব রইলো পূর্নতায় মিশে,
নগরীতে ছিলো না হাজারো প্রেমিকের বেলীফুল কিংবা শুভ বার্তা বাহক ডাকপ্রিয়ন, যা অশ্রুমাখা চিঠি পৌঁছেনি নগরীতে।
শিরায় স্রোত আর মনগড়া বিকৃত মস্তিষ্কে রাজ-অধিকার নয়তো রক্তিম চোখ গুলোর ভালোবাসা বুঝে নেবার বার্তা কে দেয় আমি ছাড়া?
মেঘবালা, আমার চোখের কানির্শ বেয়ে অশ্রু নামে, মগজে ঝড় উঠে-
মেঘবালা বার্তা খুঁজে পাবে কিংবা অর্থবহ?
তোমার নগরীর প্রত্যেক গলিতে যেখানে চিৎকার আসে হাজারো ব্যর্থ প্রেমিকের?
শাকিল আহমেদ।
মোবাঃ 01904524332।
ঢাকা, মিরপুর ১০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন