কবিতা-
* অপ্রেমিকার ঠিকানা*
.............................. .........
সাদা কালো স্বপ্নের জলছবিতে
অপ্রেমিকার দুঃখে ভেজে কাজল
বিশ্বাসের ছাই ওড়ে, স্বপ্নগুলোকে পুড়িয়ে;
দলা পাকানো কান্নাগুলো
ঘুমের শিরা কেটে,
দুঃখের তুলি দিয়ে আঁকে যাতনা।
চাওয়া পাওয়ার সীমানায়
শরীর ছুঁয়েছে দুঃস্বপ্নের ঘুম;
মায়াভরা পিশাচী বাসনায়,
ভালোবাসা আজও ক্ষয়েতে পারদর্শী।
রোদ ছায়ার খেলায়,
নষ্ট আজ অপ্রেমিকা;
তাই, মেঘের কাছে খুঁজে নিয়েছে নিজের দেশ
অপমৃত্যুর হাত ধরে, ছায়াপথের ঠিকানায়।
শুকনো গোলাপটা, এখন জীবাশ্ম আঁকড়ে বাঁচে.......
আর কলঙ্কগুলো, তারা ব্যঙ্গ করে হাসে।।
.............................. সমাপ্ত........................ ...........


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন