Powered By Blogger

রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

Kobita

  মন্দ বাসায় ভালোবাসা
        -সৌজন্য

তুমি যক্ষপ্রিয়ার ডাকহরকরা হয়ে
আমায় গেছ ভুলে,
আচ্ছা মেঘ তুমি ভালোবাসা দেখোনা
আমার দুই নয়নের জলে?
যক্ষের মতো আমিও যে দুঃখী
হয়তো বা তার চেয়েও বেশী,
তবে তোমার দু'ফোঁটা শান্ত্বনা পেলে
আমি তাতেই যে হ‌ই খুশী।
আমার চোখের অবিরাম কষ্টধারা
গলাতে পারেনা তোমার মন,
তবে যক্ষরাজের ফোঁপানো কান্না
হাসিতে বদলানো তোমার পণ।
জানো মেঘ? আমিও কাঁদি, অন্তরে ফোঁপায়
কিন্তু আমার চোখের পাতা মুছিয়ে দেবে
তা তোমার সময় কোথায়।
তবুও আমার বিরহী আর্তনাদে
যদি এক পলকের দাও সাড়া,
তবে আমার অশ্রু সিঞ্চনে দেখতে পাবে
বেদনাকাতর দুটি নয়ন শুধুই
তোমার ভালোবাসায় পাগলপারা।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিভিন্ন সাহিত্য পত্র পত্রিকায় ইমেইল এবং লেখা পাঠানোর ঠিকানা পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন 👇👇👇👇👇👇👇👇👇

একঝাঁক পাখি প্রতিভা দে একঝাঁক পাখি যখন উড়ে যায় বুকে। কখন নীল কখন সবুজ, কখন ধুকে ধুকে। বিস্তারিত 👇 www.banglasahittos.blo...