কেনো খুঁজিস অকারণ
©মম
> চাঁদটা একা একা একা...
> সারারাত ধরে খোঁজে আর খোঁজে...
> আরেক চাঁদে।
> পায় না তার দেখা।
> আঁধারে একা একা একা.....
> শুধুই কাঁদে......
> অলক্ষে।
> তার অশ্রু জোৎস্না হয়ে,
> নেমে আসে
> জগতের আঁধার বক্ষে।
> অবশেষে ক্লান্ত হয়ে
> দিবসে চোখ বোজে।
> দিবসের স্বপ তার বোজা চক্ষে।
> আমি তখন তাকে
> কাছে ডাকি, অন্তরের ডাকে।
> আমার হৃদয় স্পন্দন ধ্বনি
> জাগায় তাকে।
> তখন সন্ধ্যা নামে।
> চাঁদ আলিঙ্গনে ত্রিযামে।
> আমিও হয় আনমনি।
> বাড়ে নিশা।
> নিদ্রা আমার নয়নে আসে।
> চাঁদের দিবা স্বপ্ন তখন আমার আঁখিতে ভাসে।
> চাঁদেরে তখন ধ্রুব দেখায় দিশা।
> তারা যত রাশে রাশে রাশে.........
> চাঁদেরে ভালোবাসে।
> ওদের দেখে দেখে দেখে......
> আঁধার তৃপ্তিতে হাসে আর হাসে........
> আমার স্বপ্ন তখন না থেমে
> এগিয়েই চলে নব নব নব প্রেমে.......😊

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন