রোজার শিক্ষা (রাকিবুল ইসলাম রকি)
সারাদিন না খেয়ে থাকি রোজা থাকার ছলে ।
নামাজ-কালাম দিয়ে ফাঁকি রোজা টা বিফলে ।
শুধুশুধু উপাস থেকে কি লাভ আছে তাতে ?
পাপকাজ কি যাবে ঢেকে এইযে রোজাটাতে?
পুণ্য অর্জন করার চেয়ে পাপ অর্জন'ই হবে ।
এত এত সুযোগ পেয়ে জানি বুঝি কবে ?
গালিগালাজ, মিথ্যা কথা রোজা থেকে বলি ।
আরো কত অন্যায় যথা পাপ পূর্ণ সকলি ।
কুদৃষ্টি নিক্ষেপ করি যা দর্শন উচিৎ নয় ।
মন্দ কাজে জড়াই পড়ি তবে কি এই রোজা হয়?
রোজা মানে মন্দ থেকে বিরত থাকতে হয় ।
সারাদিন না খেয়ে থেকে আল্লাহ্র প্রতি ভয় ।
রোজা মানে খোদার হুকুম যথাযথ মানা ।
রোজা থেকে চাকুম-চুকুম করবেনা কেউ খানা ।
রোজার শিক্ষা অন্যায় থেকে সঠিক পথে ফেরা।
রোজাদার তাই অন্যায় ঢেকে শান্তিধামে ঘেরা।
,,, এক রকি
১৬-০৪-২০১৯
দুপর ০১:৩০মি.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন